ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ‘অন্যায্য’ বলে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়।
এ সময় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা জানান আল সুদানি।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে হামলার জন্য ইরাক তার ভূখণ্ডকে কোনোভাবেই ব্যবহার করতে দেবে না। পাশাপাশি ইরাকের ভেতরে যেকোনো হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও তিনি সতর্ক করেন।
সূত্র: আল জাজিরা