শিরোনাম

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

সিটিজেন ডেস্ক
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ইসরায়েল-লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, মহাসচিব ব্লু লাইন বা দুই দেশের মধ্যকার সীমান্ত রেখার উভয় পাশে চলমান শত্রুতা বন্ধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। ২০০০ সালে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এ সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

গুতেরেস আশা প্রকাশ করেছেন, সাময়িক এ যুদ্ধবিরতি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘস্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে যুদ্ধবিরতির শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ সকল আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের আহ্বান জানান। চুক্তিটি ওই অঞ্চলে টেকসই ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠায় চলমান প্রচেষ্টায় বিশেষ অবদান রাখবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: সিনহুয়া

/এমএকে/