ইসরায়েলি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

সিটিজেন ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ইসরায়েলের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানি নৌবাহিনীর সহায়তায় ভূপাতিত ‘অরবিটার’ নামক ওই ড্রোনটির ধ্বংসাবশেষ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ড্রোনটি ইসরায়েলে তৈরি বলে নিশ্চিত করেছে তেহরান। তবে এ ঘটনা নিয়ে তেল আবিবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ড্রোন ভূপাতিত করার ঘটনার মধ্যেই ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত অবসানে একটি বড় অগ্রগতির খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দীর্ঘদিনের এ যুদ্ধ বন্ধ করতে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ করা হয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি।
শনিবার (২৩ মে) এক ঘোষণায় ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করে দেওয়া হবে। তবে বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদল এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ ফোনালাপ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাদাভাবে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।
সূত্র: আল জাজিরা

নতুন আগ্রাসনের বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি