শিরোনাম

লেবাননে ইসরায়েলি সেনা লক্ষ্য করে হিজবুল্লাহর গুলি

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি সেনা লক্ষ্য করে হিজবুল্লাহর গুলি
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলার জবাবে তারা সংগঠনটির অস্ত্রাগারসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালিয়েছে।

নাবাতিয়েহ এলাকায় মঙ্গলবার (৫ মে) পরিচালিত বিমান হামলায় অন্তত ৩ জন লেবানিজ নাগরিক নিহত প্রাণ হারিয়েছেন। হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করেছে লেবানন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২,৭১৫ জনে। দেশটির সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ৮,৩৫৩ জন। এছাড়া পরিস্থিতির চরম অবনতি হওয়ায় লেবাননের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বা ১৬ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/