সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের ব্যক্তিগত ও সামরিক তথ্য ফাঁস

সিটিজেন ডেস্ক

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক চিফ অব স্টাফ হারজি হালেভির ব্যক্তিগত ডিভাইস হ্যাক করে তার কর্মজীবন ও পারিবারিক জীবনের অসংখ্য গোপন ছবি ও ভিডিও জনসমক্ষে প্রকাশ করেছে ইরানপন্থী হ্যাকার গোষ্ঠী হানডালা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গোষ্ঠীটি দাবি করেছে, তারা হালেভির সিস্টেম থেকে প্রায় ১৯ হাজার অতি গোপনীয় নথি সংগ্রহ করেছে।
হানডালা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা কয়েক বছর ধরে অত্যন্ত গোপনে হারজি হালেভির সিস্টেমের ভেতরে অবস্থান করছিল। এ সময়ের মধ্যে তারা আইডিএফ-এর অতি গোপনীয় বৈঠক, সামরিক কৌশল এবং ব্যক্তিগত মুহূর্তের হাজার হাজার ছবি ও ভিডিও হাতিয়ে নিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি সরাসরি হালেভিকে উদ্দেশ্য করে বলেছে, আপনার সব টপ-সিক্রেট স্থাপনা, ক্রাইসিস রুম, মানচিত্র এবং কমান্ড সেন্টারের খুঁটিনাটি আমাদের কাছে অনেক আগেই খোলা বইয়ের মতো হয়ে গিয়েছিল।
প্রকাশিত তথ্যের মধ্যে হারজি হালেভির বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন, পাইলটদের সাথে ব্রিফিং এবং এমনকি তার অফিসের ভেতরে ব্যায়াম করার ভিডিও রয়েছে। এছাড়া হালেভি ও তার স্ত্রীর পরিচয়পত্রের ছবিসহ পারিবারিক জীবনের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফাঁস হওয়া ফুটেজ থেকে এমন কিছু চাঞ্চল্যকর বৈঠকের খবর সামনে এসেছে যা আগে কখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, জর্ডানের সেনাপ্রধান মেজর জেনারেল ইউসেফ হুনেইতির সাথে একটি গোপন বৈঠকের ছবি। সেখানে হালেভিকে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে নিহত এক জর্ডানি সেনার তলোয়ার উপহার দিতে দেখা যায়। এছাড়া কাতারে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান মাইকেল কুরিলার সাথে একটি রুদ্ধদ্বার বৈঠকের ছবিও ফাঁস করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও হানডালা ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। তারা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শেকড এবং বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ জাচি ব্র্যাভারম্যানের ফোন হ্যাক করার দাবি করেছিল। তবে সাবেক সেনাপ্রধানের ব্যক্তিগত ও দাপ্তরিক নিরাপত্তা এভাবে লঙ্ঘিত হওয়ার বিষয়ে হারজি হালেভি বা আইডিএফ-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল