ফিলিস্তিনিদের ৮৯ লাখ ডলার সহায়তা দেবে ডেনমার্ক

সিটিজেন জার্নাল ডেস্ক

গাজায় ভয়াবহ বন্যা আর তীব্র মানবিক সংকট সামাল দিতে প্রায় ৮৯ লাখ (৮ দশমিক ৯ মিলিয়ন) মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক টানা বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়শিবিরগুলোতে মারাত্মক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। আগে থেকেই চরম দুর্দশায় থাকা সাধারণ ফিলিস্তিনিদের জীবন এতে আরও দুর্বিষহ হয়ে উঠেছে। এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডেনমার্ক জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-কে ২ কোটি ড্যানিশ ক্রোনার বা প্রায় ৩০ লাখ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনের সংকট আরও গভীর করছে। শীতের মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।
ইউএনআরডব্লিউএ-এর পাশাপাশি অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরি হিউম্যানিটারিয়ান ফান্ড (ওপিটি এইচএফ)-এ আরও ৪ কোটি ড্যানিশ ক্রোনার দিচ্ছে ডেনিশ সরকার, মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৬০ লাখ। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনায় এই অর্থের বড় একটি অংশ কাজে লাগানো হবে। সব মিলিয়ে বন্যাকবলিত গাজাবাসীর পাশে দাঁড়াতে ডেনমার্কের এ নতুন সহায়তা প্যাকেজের আকার দাঁড়াল প্রায় ৮ দশমিক ৯ মিলিয়ন ডলারে।
সূত্র: মিডল ইস্ট আই

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অনেকে