ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠিটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১টা ১০ মিনিটে (গতকাল বুধবার দিবাগত রাত) এ হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে।
কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
হিজবুল্লাহর এ হামলার দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে অবস্থানরত তাদের এক সৈন্য মর্টার শেলের আঘাতে ‘গুরুতরভাবে আহত’ হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হলে ওই সৈন্য আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে আরেকটি পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে রকেট হামলায় তাদের এক রিজার্ভ সেনাও গুরুতরভাবে আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা