স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন।
তিনি আরও বলেন, পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।
এ সময় দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।
আরও ছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।