নেতানিয়াহুর নির্দেশে লেবাননে ভয়াবহ হামলা

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। এরপর লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে সোমবার (২৫ মে) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে। বার্তায় সেনাবাহিনীকে তিনি আরও শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশ দুটির মধ্যে দুই দফায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সর্বশেষ চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে যুদ্ধবিরতির মধ্যেও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলা অব্যাহত ছিল। নতুন এই হামলার পর পরিস্থিতি আবারও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের অভিযানে ইতোমধ্যেই হিজবুল্লাহর ৬০০-এর বেশি যোদ্ধা নিহত হয়েছে। এখন হামলার তীব্রতা আরও বাড়ানো হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে দেশটিতে ৩ হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের অধিক মানুষ।
সূত্র: বিবিসি

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৮