হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সিটিজেন ডেস্ক

ইরান-ইসরায়েল নতুন সংঘাতের মধ্যেই সোমবার হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার (অ্যাপাচি গানশিপ) বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে অ্যাপাচিটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ভূপাতিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি সম্পর্কে অবগত দুজন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এনওয়াইটির মতে, হরমুজের ওপর ইরানের অবরোধ ভাঙার মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই ভূপাতিত হওয়া প্রথম অ্যাপাচি হেলিকপ্টার। এর আগে ইরান ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
এনওয়াইটি জানিয়েছে, অ্যাপাচিগুলো সাধারণত টহলের কাজে ব্যবহৃত হয়। কিন্তু সেন্টকমের আরও আক্রমণাত্মক মনোভাব প্রদর্শনের প্রচেষ্টায় এগুলো ইরানের আরও গভীরে প্রবেশ করছে।
সেন্টকম রবিবার ঘোষণা করেছে, তারা সপ্তাহান্তে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচলের জন্য হুমকিস্বরূপ দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। সেইসঙ্গে মার্কিন সামরিক বাহিনী ‘ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে সজাগ ও প্রস্তুত রয়েছে।’
ট্রাম্প শনিবার সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২১ শতাংশ অবশিষ্ট রয়েছে।
তবে এই সংঘাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এপ্রিল মাসে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে ১৩ জন মার্কিন সৈন্য নিহত এবং আরও ৩৯৯ জন আহত হয়েছেন।
এছাড়াও এপ্রিলে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ ঈগল বিমান ভূপাতিত করতে সক্ষম হয় ইরান। যার ফলে বিমানটির পাইলট ও নেভিগেটরের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয় এবং অবশেষে তাদের উভয়কেই উদ্ধার করা হয়।
এছাড়াও মার্চ মাসে নিজেদের পক্ষের গুলিতে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাতে তিনটি মার্কিন এফ-১৫ বিমান ভূপাতিত হয়। তবে এর ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
সূত্র: জেরুজালেম পোস্ট

জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশা
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা তেহরানের
আইআরজিসির দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের