শিরোনাম

বৈরুতে হামলার হুমকি নেতানিয়াহুর

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বৈরুতে হামলার হুমকি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে তীব্র হামলার পর এবার দেশটির রাজধানী বৈরুতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্প্রতি দক্ষিণ লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি স্থলবাহিনী ২৬ বছরের মধ্যে লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করেছে। সেইসঙ্গে দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করেছে।

এর মধ্যেই নেতানিয়াহু এমন মন্তব্য করলো। ফলে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/