সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলপথে এ পর্যন্ত অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এই তথ্য জানান। চলতি মাসের ১১ নভেম্বর পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলির ওপর ভিত্তি করে এ হিসাব দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে খালেদ খিয়ারি বর্তমান এ অস্থিতিশীলতাকে ‘নতুন স্বাভাবিক অবস্থা’ হিসেবে মেনে না নেওয়ার কথা বলেন। কৌশলগত এ নৌপথে নিরাপত্তা ঝুঁকি ক্রমাগত বাড়ছে উল্লেখ করে তিনি অবিলম্বে স্বাভাবিক নৌচলাচল ফিরিয়ে আনার আহ্বান জানান। খিয়ারির দেওয়া তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে অক্টোবর মাসেই সবচেয়ে বেশি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর পরিসংখ্যান বলছে, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজ চলাচল সংক্রান্ত ১৩৬টি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই ঘটেছে ৩৫টি এবং চলতি নভেম্বরের প্রথম ১১ দিনে ঘটেছে ১০টি ঘটনা। খিয়ারি বলেন, ‘প্রতিদিনই নতুন নতুন খবর আসছে। এসব ঘটনা অগ্রহণযোগ্য। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানগুলোকে কোনোভাবেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।’
জাতিসংঘের এ উদ্বেগের মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালির ‘নিষিদ্ধ’ এলাকা দিয়ে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ চলাকালীন এ জলপথ ব্যবহার করতে হলে যেকোনো জাহাজকে আগে ইরানের অনুমতি নিতে হবে। নিয়ম ভাঙলে সেই জাহাজে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালির পূর্ব দিকের নিষিদ্ধ সীমানায় কোনো ট্যাঙ্কার ঢুকলে নৌ-মাইন বিস্ফোরণ ঘটিয়ে তা জ্বালিয়ে দেওয়া হবে। ইরানি কর্মকর্তাদের অবস্থান হলো, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এই প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হবে না।
তবে ইরানের এমন দাবির বিপরীতে মার্কিন সামরিক বাহিনী বলছে, তারা প্রণালির মূল পথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি এখন নিরাপদ। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর সবশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
খিয়ারি আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে যাতায়াত এখন অত্যন্ত ব্যয়বহুল, অনিশ্চিত এবং অনিরাপদ হয়ে পড়েছে। জাহাজ চলাচলে এ অচলাবস্থার কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগছে। জ্বালানি, পরিবহন ও বিমার খরচ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও এখন বড় হুমকির মুখে পড়েছে।
সূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে এলএনজিবাহী ট্যাংকারে আগুন