কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো প্রতিবেশী দেশও

সিজেডএন ডেস্ক

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার (১০ আগস্ট) সকালে আঘাত হেনেছে এক শক্তিশালী ভূমিকম্প। এর কম্পন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলা পর্যন্ত। উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকাগুলোতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একাধিক ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার ভূতাত্ত্বিক বিভাগ জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। অবশ্য কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা (ইউএনজিআরডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং এর গভীরতা ছিল ৭৯ কিলোমিটার।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোকো প্রদেশ। প্রাদেশিক রাজধানী কিবদোতে বেশ কিছু ভবনের দেয়াল ধসে পড়ার পাশাপাশি মানুষ আহত হয়েছেন। চোকোর গভর্নর নুবিয়া কর্ডোবা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে এ মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য আফটারশক বা পরবর্তী আঘাত।
ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রত্যন্ত অঞ্চলে হলেও এর প্রভাবে কেঁপে ওঠে রাজধানী বোগোতার বহুতল ভবনগুলো। সীমান্ত পেরিয়ে ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও স্পষ্ট কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, জুনের শেষদিকে প্রতিবেশী ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই ভয়াবহ স্মৃতির ক্ষত না শুকাতেই নতুন করে এ শক্তিশালী কম্পন পুরো অঞ্চলজুড়ে আবারও বড় ধরনের আতঙ্ক ও শঙ্কা তৈরি করেছে।
সূত্র: রয়টার্স

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর শতাধিক আফটারশক