ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে বিজেপির তোপের মুখে মন্ত্রী

সিজেডএন ডেস্ক

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির একটি মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শোরগোল পড়ে গেছে। এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ইসলাম নাকি অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। এ বক্তব্য সামনে আসতেই ও মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি জানিয়েছে রাজ্য বিজেপি।
ঘটনার সূত্রপাত কোপ্পল জেলার কুকনূরে মুসলিম সম্প্রদায়ের আয়োজিত একটি গণবিবাহ অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দিতে গিয়ে রায়ারেড্ডি ইসলামকে একটি মহান ও মানবিক ধর্ম হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক একটি জীবন ব্যবস্থা, যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করতে শেখায়। একই সঙ্গে ধর্মটি নিয়ে সমাজে নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে রায়ারেড্ডি বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর শুরুই হয় মানবতা দিয়ে।’ তবে এই মন্তব্যের পাশাপাশি তিনি এটাও স্বীকার করেন, কোরআন বা আব্রাহামিক ধর্মগুলো নিয়ে তার গভীর পড়াশোনা নেই। এমনকি তিনি নিয়মিত মঠ কিংবা মন্দিরেও যান না। তবে সাধারণ পাঠক হিসেবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে পড়াশোনা করেন বলে দাবি করেন তিনি।
এদিকে মন্ত্রীর এই মন্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কর্ণাটক বিজেপি। দলের রাজ্য সভাপতি আর অশোক সরাসরি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে কৈফিয়ত দাবি করে বলেন, মন্ত্রিসভার একজন সদস্য যখন সনাতন হিন্দুধর্ম ও মন্দিরকে এভাবে খাটো করেন, তখন মুখ্যমন্ত্রী কেন নীরব? সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রীর মন্দির দর্শনের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা অভিযোগ করেন, মঠ-মন্দিরে না যাওয়ার কথা বলে মন্ত্রী রাজ্যের কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাসকে আঘাত করেছেন। তাই রায়ারেড্ডিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে।
রাজনৈতিকভাবে এ ঘটনা কংগ্রেস সরকারের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা ছিলেন এবং চলতি মাসের শুরুতেই মন্ত্রিসভা সম্প্রসারণের সময় ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যোগ দেন। তবে তার এই বিতর্কিত মন্তব্যের ঠিক দুই দিন আগেই দুর্নীতির অভিযোগে বিজেপির চাপে পদত্যাগ করতে বাধ্য হন অপর মন্ত্রী বি নাগেন্দ্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উচ্চশিক্ষামন্ত্রীর এ মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়লো কর্ণাটকের কংগ্রেস নেতৃত্ব।
সূত্র: হিন্দুস্তান টাইমস

মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ভারতে পাঁচ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬ 
-CznNewsLab-be45a2-256x144.webp)