ভারতের আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

সিজেডএন ডেস্ক

বিক্ষোভে রাজপথে নেমে আসা ভারতীয় তরুণরা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেহা বোরা। তার মতে, ভারতে জেন-জি আন্দোলনের মূল শিক্ষা ও দিকনির্দেশনা এসেছে বাংলাদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক ঐতিহাসিক আন্দোলন থেকে।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক বিশেষ ভিডিও বার্তায় নেহা বোরা এসব কথা বলেন তিনি। বার্তাটি ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নেহা বোরা বলেন, আজ ভারতে যে জেন-জি আন্দোলন ছড়িয়ে পড়েছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ভারতের তরুণদের নতুন পথ দেখানোর জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দক্ষিণ এশিয়ার চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণরা যেভাবে লড়াই করছে, ভারতের তরুণদের লড়াইও ঠিক একই রকম।
এ নেত্রী আরও বলেন, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মুক্তচিন্তা বাধার মুখে পড়ার সঙ্গে ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকরণের মিল রয়েছে। এ পরিস্থিতিতে পুরো দক্ষিণ এশিয়ায় একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এ অঞ্চলের তরুণদের একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ভারতে মোদিবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নেহা বোরা। বর্তমানে ভারতে নিরপেক্ষ নির্বাচন, শিক্ষার স্বাধীনতা ও মুক্তচিন্তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে, তাতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

লাদাখের ২৮ অঞ্চলের নামকরণ ভারতের, যা বললো চীন