গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩
সিজেডএন ডেস্ক

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজ্যের বৈশালী জেলার হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স ১৫ বছর বা তারও কম।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাশের একটি গ্রামে শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল শিশুরা। নৌকায় প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলো। হঠাৎ নদীর স্রোতে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়। এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’