কাশ্মিরে ভয়াবহ তুষারধস, নিহত ৭

কাশ্মিরে ভয়াবহ তুষারধস, নিহত ৭
সিটিজেন ডেস্ক

ভারত শাসিত জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরে তুষারধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
ভারতীয় সংবাদ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে একাধিক তুষারধস হয়েছে। এ সময়েই ঘটে আহত ও নিহতের ঘটনা।
নিহতদের সবাই লাদাখের কারগিল জেলার বাসিন্দা বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জোজিলা পাসে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও জানিয়েছেন তিনি।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্টে গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানিয়েছেন, জোজিলা পাসের পরিস্থিতি তিনি নিজে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, নিকটবর্তী কারগিল জেলার জেলাপ্রশাসক এবং সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে জরুরিভিত্তিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এক্স বার্তায় জিতেন্দ্র সিংয় জানান, নিহত এবং আহতের সবাইকে উদ্ধার করা করা হয়েছে এবং আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, জোজিলা পাস শীতকালে প্রায় পাঁচ মাস বন্ধ থাকত। তবে আধুনিক প্রযুক্তি ও উন্নত তুষার পরিষ্কার ব্যবস্থার কারণে এবার শীত মৌসুমে মাত্র চার দিন ছাড়া বাকি সময় সড়কটি খোলা রাখা হয় বলে জানিয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)।
সূত্র: পিটিআই