ভারতে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা ওয়েস্টের এক আবাসনে ২৩ তলা ফ্ল্যাটের বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে গ্রেটার নয়ডা ওয়েস্টের বিসরাখ থানা এলাকার ‘গৌর সিটি-২’-এর মহাগুন মাইউডস সোসাইটিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ৪০ বছর বয়সী রণদীপ পাত্র এবং তার ১১ বছর বয়সী ছেলে আরভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটির ভোরবেলাতেই রাজস্থানের খাটু শ্যামে যাওয়ার কথা ছিল। সেখানে তাদের একটি জমির রেজিস্ট্রির কাজ ছিল এবং একই সঙ্গে খাটু শ্যাম মন্দিরে পূজা দেওয়ারও পরিকল্পনা করেছিলেন তারা। যাত্রার আগে সকালে পূজার জন্য ফুল তুলতে বারান্দায় যান বাবা ও ছেলে। বারান্দায় রাখা গ্রিল বা উঁচু স্থানে পৌঁছাতে একটি ছোট মই ব্যবহার করেছিলেন তারা। ধারণা করা হচ্ছে, ফুল তোলার সময় অসাবধানতাবশত মইটি পিছলে যায় এবং ভারসাম্য হারিয়ে দুজনেই ২৩ তলা থেকে নিচে পড়ে যান।
ঘটনার বিস্তারিত জানিয়ে ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) ড. প্রবীণ রঞ্জন সিং বলেন, ভোর ৪টার দিকে পুলিশ রেসপন্স ভেহিকলের (পিআরভি) কাছ থেকে আমরা খবর পাই যে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে দুজন মানুষের মৃত্যু হয়েছে। রণদীপের স্ত্রী আমাদের জানিয়েছেন, সম্পত্তির রেজিস্ট্রির কাজে পরিবারটি খাটু শ্যামে যাচ্ছিল।
অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, বাবা ও ছেলে পূজার ফুল তুলতে বারান্দায় গিয়েছিলেন। সে সময় তারা মই থেকে পিছলে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বিসরাখ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষ হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ ও সময় নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: এনডিটিভি

ভারতের উত্তরাখণ্ডে নিখোঁজ হেলিকপ্টারটি বিধ্বস্ত