কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল শিখা ইনের মালিক গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, গত ১৮ আগস্ট দিবাগত রাতে নিউ মার্কেটের গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে নিহত ৯ জনের মধ্যে দুজন ভারতীয় এবং সাতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই দুর্ঘটনার পর থেকেই হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও বৈধতা নিয়ে নানা মহলে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের পর কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন হোটেল মালিক বীরেশ্বর মিত্র। আত্মগোপনে ছিলেন ঝাড়খণ্ডের ধানবাদে। সেখান থেকে শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফেরেন তিনি। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর