৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কাঁপলো জাপান

সিটিজেন ডেস্ক

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টা ২৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর সাপ্পোরো শহর থেকে ২০০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। এই ঘটনার ঠিক এক ঘণ্টা আগে ওই একই অঞ্চলে ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল বলে নিশ্চিত করেছে জেএমএ।
প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি। তবে শক্তিশালী ঝাঁকুনির কারণে হোক্কাইডোর পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস ও বড় পাথর ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহের সোমবারও হোক্কাইডোর আইওয়াত জেলায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার কম্পন রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয় এবং এতে অন্তত ৬ জন আহত হন। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থানের কারণে জাপানে প্রতি বছর গড়ে ১ হাজার ৫০০টি ভূমিকম্প হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।
সূত্র: এনডিটিভি

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো গ্রিস