ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
প্রতীকী ছবি

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ১২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) ২১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫, খুলনা বিভাগে ১৪০, ময়মনসিংহ বিভাগে ৯২, রাজশাহী বিভাগে ৯৯ ও রংপুর বিভাগে ৭১ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আরও দুইজনের প্রাণহানি হয়েছে। এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০। তবে তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/