ক্যানসারই কেড়ে নিলো ক্যানসার গবেষকের প্রাণ

সিটিজেন ডেস্ক

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে এবং রোগীদের নতুন আশা দিতে নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন, শেষ পর্যন্ত সেই ক্যানসারের কাছেই হেরে গেলেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ক্যানসার গবেষক ও চিকিৎসক ড. রচনা শ্রফ। মে মাসে হঠাৎ করেই নিজের লিম্ফ নোডে ফোলা ভাব লক্ষ্য করেন তিনি। এরপর পরীক্ষার পর জানা যায়, তার শরীরে বাসা বেঁধেছে ‘অ্যাডভান্সড অ্যাডেনোকার্সিনোমা’ এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে। মরণব্যাধি ধরা পড়ার পরও চিকিৎসাসেবা ও গবেষণায় একটুও ভাটা পড়তে দেননি তিনি। অদম্য সাহসে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে ৪৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী।
ড. রচনা শ্রফ ছিলেন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় ক্যানসার কেন্দ্রের সহযোগী পরিচালক এবং অগ্ন্যাশয় ও পিত্তনালীর (হেপাটোবিলিয়ারি) ক্যানসারের একজন অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ। তার মৃত্যতে শোক প্রকাশ করেছে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি (ASCO)। বিশেষ করে পিত্তনালীর ক্যান্সার (কোলাঞ্জিওকার্সিনোমা) ও অগ্ন্যাশয়ের ক্যানসার গবেষণায় তার অবদান বিশ্বজুড়ে প্রশংসিত।
ক্যানসার চিকিৎসায় নতুন ও উদ্ভাবনী পথ খুঁজতে ক্লিনিক্যাল ট্রায়ালের কোনো বিকল্প নেই। ২০২৪ তিনি বলেছিলেন, চিকিৎসার জন্য আসা প্রত্যেক রোগীর জন্যই আদর্শগতভাবে একটি ট্রায়ালের সুযোগ থাকা উচিত, যাতে তারা অত্যাধুনিক, ভিন্ন ও উদ্ভাবনী কিছু পান।
গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের ক্যানসার বিশেষজ্ঞ গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিজের অসুস্থতার খবর জানার পরেও তরুণ চিকিৎসকদের অনুপ্রাণিত করতে তিনি প্রতিষ্ঠা করেন ‘কনকার ক্যানসার-রচনা শ্রফ, এমডি, এমএস, এফএএসসিও এন্ডোড ইয়ং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড ইন বিলিয়ারি ক্যান্সারস’। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তার এ উদ্যোগে ক্যানসার গবেষণার জন্য সাড়ে ১৩ লাখ ডলারেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। ক্যানসার গবেষণায় তার এই অনন্য ত্যাগ ও অবদান চিকিৎসা জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।ৱ
সূত্র: গালফ নিউজ

স্তন ক্যান্সার রোগীদের কেমোথেরাপি এড়ানো সম্ভব: গবেষণা