ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
এডিস মশা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও নয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।

এই সময়ে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন এবং দক্ষিণ সিটিতে ২২৩ জন ভর্তি হয়েছেন। এর বাহিরে বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন আরও ৪০১ জন।

এছাড়া, বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ৩০৬ জন, ময়মনসিংহে ৯৮, রাজশাহী ১০৫, রংপুরে ৬৬ এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৭১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮২ হাজার ৩৩৫ জন।

/এফআর/