হামের প্রাদুর্ভাব: আরও ৩ শিশুর প্রাণহানি, মোট ১১২৮

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন ও ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৬০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৯৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ২ লাখ ১৯ হাজার ৫৩০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ এবং নিশ্চিত হামে আরও ১০২ শিশু মারা গেছে।
এছাড়া, এ পর্যন্ত মোট ১ লাখ ৬৮ হাজার ১৪২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ১১০০ ছুঁই ছুঁই