শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৬ শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচ শিশু। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৫ শিশুর মৃত্যু হয়েছে। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮৪ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪২ হাজার ৯২ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

/এফআর/