হামের প্রাদুর্ভাবে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৯৯৯

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮৯৯ এবং নিশ্চিত হামে আরও ১০০ শিশু মারা গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল এবং সিলেট বিভাগে একজন করে শিশু মারা গেছে।তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭৯ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৫৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ১ লাখ ৮৬ হাজার ২৯৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ৪০ হাজার ৮৫০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু