ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, মিলেছে রক্তমাখা ছুরি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করে কেউ ঝুলিয়ে রাখা হয়েছে- সে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেটের সামনে রক্তাক্ত একটি ফল কাটার ছুরি পাওয়া যায়। এর আশপাশে রক্তের দাগও দেখা গেছে। এজন্য ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
ঢামেক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ নারী বাথরুম পরিষ্কার করতে যান। নিয়ম অনুযায়ী তিনি ভেতরের কক্ষগুলোর দরজায় নক করে বের হওয়ার অনুরোধ করছিলেন। তবে ৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এতে তার সন্দেহ হয়। পরে সঙ্গে থাকা আরেক পরিচ্ছন্নতাকর্মীর সহযোগিতায় দরজা খোলার চেষ্টা করা হয়। একপর্যায়ে দরজা খুললে তারা ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিচ্ছন্নতাকর্মীরা বিষয়টি আনসার সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা শাহবাগ থানায় খবর দেয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান বলেন, প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় নম্বর গেটের বাইরে নিচে রক্তাক্ত অবস্থায় একটি ছুরি পড়ে থাকতে দেখেন এক পরিচ্ছন্নকর্মী। ৮টার দিকে আনসার সদস্যদের ডিউটি পরিবর্তন হয়। তখন দায়িত্বে থাকা আনসার সদস্য হাসপাতালের অফিস স্টাফ ও ক্লিনার সন্তোষকে ডেকে কনফারেন্স রুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জায়গাটি পরিষ্কার করতে বলেন। প্রথমে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত ছিল না।পরে বাথরুমের ঘটনা জানার পর বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ওই এলাকায় সিসি ক্যামেরা আছে, ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে আসছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের আলামত সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।