ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশ বিশ্বে ৮ম: আইডিএফ

নিজস্ব প্রতিবেদক

ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ)। সংস্থাটির তথ্যমতে, ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে পৌঁছাতে পারে। ওই সময় দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেরিতে রোগ শনাক্ত হওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য জটিলতা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং গর্ভকালীন ডায়াবেটিসের সার্বজনীন স্ক্রিনিংসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। আক্রান্তদের একটি উল্লেখযোগ্য অংশ রোগ সম্পর্কে জানেন না। বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণেও ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলে উঠে এসেছে। আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশ রোগ শনাক্ত করতে পেরেছেন।
তারা বলেন, ডায়াবেটিস মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। ঝুঁকিতে থাকা মানুষকে আগেই চিহ্নিত, দ্রুত পরীক্ষা এবং জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিস ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করতে হবে। রোগ শনাক্ত হওয়ার পরপরই চোখ, কিডনি, পায়ের স্নায়ু ও রক্তসঞ্চালন এবং হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন।
ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ বাড়াতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন করা প্রয়োজন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত ডা. শাহজাদা সেলিম বলেন, স্কুলের ক্যান্টিনে মিষ্টি পানীয় ও অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবার সীমিত করতে হবে। সেইসঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে যুক্ত করা এবং পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান এবং নবজাতকের রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়।
প্রসবের চার থেকে ১২ সপ্তাহের মধ্যে মায়ের পুনরায় ডায়াবেটিস পরীক্ষা এবং পরবর্তী সময়ে নিয়মিত ফলোআপ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, দেশে শুধু ডায়াবেটিস নয়, থাইরয়েড, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পিসিওএস, বন্ধ্যাত্ব এবং পিটুইটারি ও অ্যাড্রেনাল গ্রন্থির রোগের বোঝাও বাড়ছে। এসব রোগের সমন্বিত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি এবং দেশীয় গবেষণার জন্য জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি।
তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজিস্ট, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি, হৃদরোগ, প্রসূতি ও ফুট-কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। পাশাপাশি উচ্চতর প্রশিক্ষণ, ফেলোশিপ, জাতীয় রোগী রেজিস্ট্রি এবং দেশীয় গবেষণার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. আফসার আহমেদ বলেন, নিয়মিত ওষুধ খাওয়ার পরও অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার পেছনে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থা-তিন পর্যায়েই ঘাটতি রয়েছে।
তিনি বলেন, অনেক রোগী লক্ষণ না থাকলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা অনিয়মিতভাবে খান। খাদ্যাভ্যাসে অসচেতনতা, শারীরিক পরিশ্রমের অভাব, ওজন বৃদ্ধি, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা না করা এবং ইনসুলিন নিয়ে ভয়ের কারণেও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। অন্যদিকে, রোগীর এইচবিএ১সি কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও অনেক সময় চিকিৎসকেরা ওষুধের মাত্রা বাড়াতে বা ইনসুলিন শুরু করতে দেরি করেন।
তিনি আরও বলেন, চিকিৎসার ব্যয় রোগীর নিজের বহন করতে হওয়া, এইচবিএ১সি পরীক্ষা, ইনসুলিন ও গ্লুকোজ মাপার স্ট্রিপের অপ্রতুলতা এবং ধারাবাহিক ফলোআপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে। তাই ব্যক্তিভিত্তিক চিকিৎসার লক্ষ্য নির্ধারণ, প্রতি তিন মাসে এইচবিএ১সি পরীক্ষা এবং লক্ষ্য অর্জিত না হলে দ্রুত চিকিৎসা পরিবর্তন করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো ৮ দফা দাবি হল—
- জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।
- ৩৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ডায়াবেটিস পরীক্ষা নিশ্চিত করা এবং বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্যান্য ঝুঁকি থাকা ব্যক্তিদের আগেভাগে পরীক্ষার আওতায় আনা
- উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তের ব্যবস্থা করা
- সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং প্রসব-পরবর্তী ফলোআপ নিশ্চিত করা
- প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর খাদ্যনীতি গ্রহণ
- সরকারি পর্যায়ে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ ও আসন বৃদ্ধি এবং জেলা পর্যায়ে মেন্টরিং ব্যবস্থা চালু
- জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি, বহুকেন্দ্রিক গবেষণা এবং চিকিৎসার মান যাচাইয়ে গুণগত সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত এবং
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে রোগীকে সচেতন করা, লক্ষ্যভিত্তিক চিকিৎসা এবং চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের সমন্বয়ে টিমভিত্তিক ফলোআপ চালু।
বক্তারা বলেন, ডায়াবেটিস মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার এখনই সময়। রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, স্বাস্থ্যশিক্ষা, সহজলভ্য ওষুধ এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে ডায়াবেটিসজনিত জটিলতা ও অকালমৃত্যু অনেকাংশে কমানো সম্ভব।

বিশ্ব ডায়াবেটিস দিবস; ৩০ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ
হামে শিশু মৃত্যুর দায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী