হামের প্রাদুর্ভাব: আরও ২ শিশুর প্রাণহানি, মোট ১১৬৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ২ শিশুর প্রাণহানি, মোট ১১৬৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে নিয়ে দুই শিশু মারা গেছে। তাদের মধ্যে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৫২ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৫২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ এবং নিশ্চিত হামে আরও ১০৪ শিশু মারা গেছে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৫ হাজার ৬৫৫ শিশু।

/এফআর/