ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন অসুস্থ হয়ে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি বলে দলীয় সূত্রে জানা যায়।

মির্জা আব্বাস অনেকটাই সুস্থ আছেন: আলাল