ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ডেঙ্গু আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৮ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৮ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন। বর্তমানে ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

/এফআর/