হামে মারা গেল ১১০৮ শিশু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামে মারা গেল ১১০৮ শিশু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪ শিশু মারা গেছে। তাদের মধ্যেঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এক হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে।

/এসবি/