ডিপ্লোমা ফার্মাসিস্টদেরও সরকারি সুবিধা পাওয়া উচিত: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য ডিপ্লোমার মতো ডিপ্লোমা ফার্মাসিস্টদেরও সরকারি সুবিধা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘স্বাস্থ্যখাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।
সভায় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দশম গ্রেড অনুযায়ী অর্থাৎ, অন্যান্য ডিপ্লোমারাও যে সরকার সুযোগ সুবিধা গ্রহণ করে, আপনাদের (ডিপ্লোমা ফার্মাসিস্ট) অবশ্যই সেটা পাওয়া উচিত। এ ব্যাপারে আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই। পদোন্নতির ব্যাপারে আপনারা যাতে বৈষম্যের শিকার না হোন, এ বিষয়ে আপনাদেরকেও সোচ্চার থাকতে হবে। আমাদেরকেও সজাগ থাকতে হবে। বৈষম্য দূর হলে স্বাস্থ্য এবং সেবা খাতে সন্তুষ্টি বিরাজ করবে।
তিনি বলেন, যারা সেবা খাতের সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে যদি সন্তুষ্টি থাকে, তাহলেই তাদের কাছ থেকে ভালো সেবা পাওয়া যাবে– এটা আমি বিশ্বাস করি। আমরা আমাদের অবস্থান থেকে যতদূর সম্ভব সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি।
ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, আমাদের দেশে অর্ধেকের বেশি নারী রয়েছে। কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, সুযোগ সুবিধা দেওয়া আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া, সদস্য সচিব মো. নাজমুল হুদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খরা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ মন্ত্রীর