ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুইজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।
চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। আর শুধু সেপ্টেম্বরেই সারাদেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।