হামের প্রাদুর্ভাবে আরও ৮ শিশুর প্রাণহানি, মোট ১১২২

নিজস্ব প্রতিবেদক

দেশের হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আট শিশু মারা গেছে। তারা সবাই ঢাকা বিভাগের। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ১০৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ২ লাখ ১৬ হাজার ৮৬৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ এবং নিশ্চিত হামে আরও ১০২ শিশু মারা গেছে।
এছাড়া, এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী