মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। মিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।
বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররমের সামনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে মেজর (অব.) আখতারুজ্জামান প্রতিবাদ করেছেন। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের নাগরিক অধিকার। কিন্তু মেজর আখতারুজ্জামানকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘মামলার এজাহারে বলা হয়েছে, তিনি (মেজর (অব.) আখতারুজ্জামান) নাকি গায়ে হাত তুলেছেন। কিন্তু আমাদের কয়েকজন সংসদ সদস্য সেখানে ছিলেন। তারা জানিয়েছেন, তিনি কারও গায়ে হাত তোলেননি এবং নাজেহাল করেননি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘অপদার্থ, ব্যর্থ এবং অযোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসেবে সেই অধিকার তার আছে এবং তিনি সেটাই করেছেন।’
বিমানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বলেছেন, মেজর আখতারুজ্জামান নাকি কর্মকর্তাদের গায়ে হাত তুলেছেন। মিথ্যা বলা যাবে না—এমপি হওয়ার সময় তো শপথ নিয়েছেন। কিন্তু এখন মিথ্যা কথা কেন বলেছেন? বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে আপনি দুজনকে বরখাস্ত করেছেন। এর মাধ্যমে আপনি প্রমাণ করেছেন যে বিমানবন্দরে আসলেই অব্যবস্থাপনা ছিল।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ঢাবির ভিপি সাদিক কায়েমসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।