গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি সোয়েটারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে ‘মেট্টিক্স গার্মেন্টস’ নামের ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মেট্টিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন