শিরোনাম

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

সিটিজেন ডেস্ক
আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে
প্রতীকী ছবি

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে উন্মোচিত হয় জীবনের এক নতুন অধ্যায়। এই অধ্যায়ে আমরা আমাদের স্বপ্ন, ঘাম আর সংকল্প দিয়ে আগামীর গল্প বুনি। তবে প্রাত্যহিক এই লড়াইয়ের সমান্তরালে মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের এক নীরব খেলাও চলতে থাকে, যা আমাদের অজান্তেই প্রভাবিত করে জীবনের ছন্দকে। সেই মহাজাগতিক ইশারা আর ভাগ্যের সংকেতটুকু বুঝে নিতেই যুগে যুগে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হয়েছে মানুষ।

রাশিফল কেবল ভবিষ্যতের পূর্বাভাস নয় বরং এটি দিনের সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জের এক পথনির্দেশিকা। আজ আপনার জন্য কোন দ্বারটি উন্মুক্ত হতে যাচ্ছে, কোথায় একটু সতর্ক থাকা জরুরি, কিংবা কোন সিদ্ধান্তটি আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে– তারই এক আভাস দেয় এই রাশিচক্র। যারা প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে পছন্দ করেন, তাদের জন্য রাশিফল হতে পারে দিনের শুরুটা আত্মবিশ্বাসের সাথে করার একটি চমৎকার মাধ্যম।

আজ সোমবার, ৬ এপ্রিল ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো–

মেষ রাশি

মেষ রাশির জাতকদের আজ প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। আগুন বিদ্যুৎ, দ্বিচক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।

বৃষ রাশি

শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

মিথুন রাশি

গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।

কর্কট রাশি

সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্ম অর্থ মোক্ষলাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।

সিংহ রাশি

ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দলিলপত্র হাতে আসবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা।

কন্যা রাশি

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে।

তুলা রাশি

অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে।

বৃশ্চিক রাশি

আজ নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।

ধনু রাশি

আজ শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। কর্ম সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

মকর রাশি

ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।

কুম্ভ রাশি

আজ দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।

মীন রাশি

মীন রাশির জাতকরা আজ জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। লৌকিকতা পরিহার করুন।

/এসবি/