২ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১৭৭২ - যুক্তরাজ্যভিত্তিক মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ।

১৮৮০ – জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৮৯ - উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

১৯১৪ - ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া।

১৯১৬ - ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন। পরবর্তীতে যা বেলফোর ঘোষণা নামে প্রতিষ্ঠা পায়।

১৯২০ - বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৯৩০ - আফ্রিকার দেশ ইথিওপিয়ার সম্রাট হন হাইলে সোলাসি।

১৯৪৯ - সাড়ে তিনশ বছর হলান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া।

১৯৫৭ - সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক -২ নামে ২য় বারের মত কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।

১৯৬৩ - সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎ ভাই ফয়সাল রাজা হন।

জন্ম

০৬৮২ - উমর ইবনে আবদুল আজিজ; আরবের খলিফা।

০৯৭১ - মাহমুদ গজনভি; আফগানিস্তানের গজনভি সাম্রাজ্যের শাসক।

১৭৯৫ - জেমস কে. পোক; আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১১ তম প্রেসিডেন্ট।

১৮১৫ - জর্জ বুল; ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৮৬৫ - ওয়ারেন জি. হার্ডিং; মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।

১৮৮৬ - ধীরেন্দ্রনাথ দত্ত; বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৯৮ - জাকির হুসাইন; পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯০৯ - অরুণ মিত্র; বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।

১৯১১ - অডয়সেয়ান ইয়টিস; নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।

১৯২৯ - অমর গোপাল বসু; বাঙালি ভারতীয়-আমেরিকান ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশ্বখ্যাত অডিও ইকু্ইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান বোস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা।

১৯২৯ - রিচার্ড এডওয়ার্ড টেইলর; নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৫ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়; ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার।

১৯৫৯ - পিটার মুলান; স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার।

১৯৬৫ - শাহরুখ খান; ভারতীয় অভিনেতা।

১৯৭২ - সামান্থা এমাক অ্যাণ্ড; ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।

১৯৮২ - চার্লস ইটান্ডজে; ফরাসি ফুটবলার।

মৃত্যু

১৮১৮ - স্যামুয়েল রোমিলি; বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।

১৮৪৬ - যিশাইয়র টেগ্নের; সুইডিশ কবি ও বিশপ।

১৯৫০ - জর্জ বার্নার্ড শ'; নোবেলজয়ী আইরিশ নাট্যকার।

১৯৬৩ - এনজিও ডিনহ ডিয়েম; ভিয়েতনামী রাজনীতিবিদ, ১ম রাষ্ট্রপতি।

১৯৬৬ - পিটার জোসেফ উইলিয়াম ডিবাই; নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৭৪ - বরকতউল্লাহ; বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক।

১৯৭৫ - পিয়ের পাওলো পাসোলিনি; ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার

১৯৯৬ - ইভা ক্যাসিডি; আমেরিকান গায়ক ও গিটারিস্ট।

২০০৭ - হেনরি কেলে; দক্ষিণ আফ্রিকার অভিনেতা।

২০১২ - হান্স লিন্ডগ্রেন; সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩ - ক্লিফোর্ড নাস; আমেরিকান লেখক ও অধ্যাপক।

/জেএইচ/