শিরোনাম

সৌদি আরবে সড়কে প্রাণ ঝরলো বাংলাদেশি যুবকের

রাজবাড়ী সংবাদদাতা
সৌদি আরবে সড়কে প্রাণ ঝরলো বাংলাদেশি যুবকের
মুরাদ শেখ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়কে প্রাণ ঝরেছে মুরাদ শেখ নামের এক বাংলাদেশি যুবকের। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিহত হন।

নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামে বাড়ি। তার বাবার নাম আব্দুল খালেক।

নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন বলেন, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় গত ২৩ এপ্রিল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যান। তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন নামে একজন গণমাধ্যমকে বলেন, মুরাদ হোসেনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তার বড় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সৌদি দূতাবাসে কথা বলছি, যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এসআর/