সৌদিতে হামলার জন্য হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান: প্রতিবেদন

সিজেডএন ডেস্ক

ইয়েমেনের হুথিদের সৌদি আরব এবং তাদের মিত্রদের ওপর শক্তিশালী হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান। সৌদি জোটের গোয়েন্দা সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণ, কৌশলগত দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য দিয়ে হুথিদের সাহায্য করছে তেহরান।
এ সহায়তার কারণে ইয়েমেনের বিভিন্ন এলাকা দ্রুত নিজেদের দখলে নিতে পেরেছে হুথিরা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিজস্ব উপকূলীয় অংশ এখন তাদের নিয়ন্ত্রণে। এমনকি সৌদি আরবের তেল ট্যাঙ্কার, বড় বড় জ্বালানি স্থাপনা এবং বিমানবন্দরেও সফল হামলা চালিয়েছে গোষ্ঠীটি। আঞ্চলিক গোয়েন্দাদের দেওয়া তথ্যমতে, ইয়েমেনে অবস্থানরত ইরানি রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব অঞ্চলে হুথিদের ক্ষেপণাস্ত্র ও রাডার বসাতে সাহায্য করেছেন।
ইয়েমেনের সরকারি বাহিনীর এক প্রতিনিধি জানিয়েছেন, আগের যেকোনো যুদ্ধের তুলনায় এবার গোষ্ঠীটির লড়াইয়ের ধরন ছিল অনেক বেশি আধুনিক ও সাজানো। তারা ফাইবার-অপটিক ক্যাবল দিয়ে চালিত ফার্স্ট-পার্সন-ভিউ (এফপিভি) ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সঙ্গে পদাতিক বাহিনীর সমন্বয় ঘটিয়ে আক্রমণ করেছে। বাহিনীর অন্য এক কর্মকর্তা দাবি করেন, আইআরজিসি কর্মকর্তারা একেবারে সামনাসামনি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় হুথিদের সহায়তা করছিলেন।
তবে নিজেদের সামরিক সক্ষমতায় বাইরের কোনো শক্তির ভূমিকার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছে হুথি গোষ্ঠী। সামরিক সম্পৃক্ততার সব অভিযোগ অস্বীকার করে গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, এ ধরনের দাবি তেহরানের ভূমিকাকে অতিরঞ্জিত করে এবং তাদের নিজস্ব সক্ষমতা বিকাশের বিষয়টিকে উপেক্ষা করে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ইয়েমেনে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ১৬৮ হুথি সদস্য নিহত