বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন

সিজেডএন ডেস্ক

বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে পুরো ফ্রান্স। সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে দেশব্যাপী প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করার ঘোষণা দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। একই সঙ্গে যেকোনো বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সরকার কোনো প্রকার ছাড় দেবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। নিরাপত্তার সার্বিক প্রস্তুতি তুলে ধরে নুনেজ বলেন, যারা সহিংসতা ঘটাতে পারে, তাদের প্রতিও আমি সতর্কবার্তা দিচ্ছি, আমরা কোনো প্রকার নমনীয়তা দেখাব না। আমরা অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত কঠোর হব।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে মোট ৭০ হাজার পুলিশ কর্মকর্তা ও জেন্ডার্ম মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, লুটপাট, সহিংসতা এবং সরকারি ভবনে হামলা প্রতিরোধ করতে আমরা প্রয়োজনীয় সবকিছু করব। প্রশাসনের পক্ষ থেকে এলিট ইউনিটসহ একাধিক বিশেষায়িত ইউনিটকে কৌশলগত স্থানে মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। আকাশ ও স্থলপথে নজরদারির সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্যারিস অঞ্চলসহ পুরো দেশজুড়ে নজরদারির জন্য ড্রোন এবং বিপুল সংখ্যক হেলিকপ্টারসহ বিশেষায়িত ইউনিটগুলো সক্রিয় থাকবে।
আইন অমান্যকারী ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, বিশৃঙ্খলার ক্ষেত্রে বহু লোককে গ্রেপ্তার করা হবে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পাদন করার প্রস্তুতিও তৈরি রাখা হয়েছে। এ প্রসঙ্গে নুনেজ বলেন, যত দ্রুত সম্ভব গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং গ্রেপ্তারকৃতদের বিনা বিলম্বে আদালতে হাজির করার জন্য আমরা প্যারিস পুলিশ প্রিফেকচারসহ প্রতিটি বিভাগে বিশেষ ইউনিট গঠন করেছি।
সূত্র: আনাদোলু এজেন্সি

বিক্ষোভ-দাঙ্গায় উত্তাল ফ্রান্স, জরুরি অবস্থা জারির পথে সরকার