মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

এর আগে, ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মোফাজ্জাল হোসাইন বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসেরসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে। কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে।

এসময় বেতন ভাতা বৃদ্ধির দাবিসহ, নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।

/এসবি/