একাত্তর ও চব্বিশের রাজাকাররা মিলেমিশে একাকার হয়ে গেছে: রাশেদ খাঁন

ঝিনাইদহ সংবাদদাতা

আজ যখন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, তখন সেই একাত্তরের রাজাকার এবং চব্বিশের রাজাকার মিলে মিশে একাকার হয়ে গেছে। তারা সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, আমরা দেখতে পাচ্ছি তারা পদে পদে এই রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত, ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে সেই একাত্তরের রাজাকার জামায়াতে ইসলামী এবং চব্বিশের রাজাকার আওয়ামী লীগও সফল হতে পারবে না।
তিনি বলেন, শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে ভারত চেষ্টা করছিলো এই দেশে আর একটি সেনা অভ্যুথান ঘটিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে। ৩ নভেম্বর তাদের সেই চেষ্টা সফল হয়েছিলো। কিন্তু ৭ নভেম্বর বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। তিনি ক্ষমতা দখল করেন নি। যারা বলে থাকে বিএনপি জোরপূর্বক ক্ষমতায় বসেছিল, ওরা ইতিহাসকে বিকৃত করছে। ওরা ইতিহাস জানে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সামনে স্থানীয় নির্বাচন আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সেই একাত্তরের ও চব্বিশের রাজাকার চক্রান্ত করার অপচেষ্টা করছে। সেখানেও আপনাদের এভাবে রাজপথে উপস্থিত থেকে ওদের চক্রান্ত মোকাবিলা করতে হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগকে সহিংসতা করার সুযোগ করে দিয়েছে জামায়াত: রাশেদ খাঁন