শিরোনাম

১৬ বছর ধরে আমাকে বুলি করা হচ্ছে: প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ বছর ধরে আমাকে বুলি করা হচ্ছে: প্রভা
সাদিয়া জাহান প্রভা

দীর্ঘ ১৬ বছল ধরে সামাজিকমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন বিষয়টি নিয়ে খুব একটা কথা বলেননি অভিনেত্রী। তবে এবার দীর্ঘদিন ধরে মনের ভেতরে জমে থাকা ক্ষোভ, দুঃখ ও অভিযোগ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। শুরুতে তিনি বলেন, ‘আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। ভেবেছিলাম কথা বলেও তো আসলে কোনো লাভ নাই। কিন্তু নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে থাকা যায় না।’

সামাজিকমাধ্যমে বুলিং নিয়ে প্রভা বলেন, ‘আপনারা নিজের যোগ্যতা, নিজের স্থান, সৌন্দর্য, কোয়ালিফিকেশন এই সবকিছুর প্রতি অনিশ্চয়তায় ভোগেন। এজন্যই মানুষকে মক করেন। যারা মানুষের ব্যাপারে এত আক্রমণাত্মকভাবে বিচার করে, বুলি করে এবং সোশ্যাল মিডিয়ায় ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদেরকে নিয়ে স্যাটিসফাইড না। তারা দুঃখী।

তিনি বলেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় দুঃখী। কিন্তু যারা নিরাপত্তাহীনতায় ভোগেন, যারা ব্যাপারটা মানতে পারে না, বেশিরভাগ সময় তারাই সামাজিকমাধ্যমে তারকাদের বুলি করে।’

সাইবার বুলিংয়ের অভিযোগ করে প্রভা বলেন, ‘প্রায় ১৬ বছর ধরে আমাকে বুলি করা হচ্ছে। আপনারা আমাকে বুলি করে মজা পান। এতে আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, তা আমি বুঝতে পারি।’ এরপর আক্ষেপ করে অভিনেত্রী বলেন, আমাকে যতটুকু বুলি করছেন, তার যদি ৫০ শতাংশ আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ শতাংশ ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক করতেন, তার চেহারা সামনে এনে বলতেন ও একজন অপরাধী, তাহলে পরিস্থিতি এমন হতো না।’

উদাহরণ দিয়ে প্রভা বলেন, ‘এখন আমরা রেপিস্টদের ছবি দিই। একটা সময় ছিল না, কিন্তু এখন যারা অ্যাসিড নিক্ষেপ করে বা রেপ করে, তাদের আমরা শাস্তি দিই। ঠিক তেমনি যারা আরেকটা মানুষের ক্ষতি করে, তাদের সম্মতি ছাড়া প্রাইভেসি উন্মুক্ত করে, সেটা একটা গুরুতর অপরাধ। কিন্তু আপনারা সেই মানুষদের বুলি না করে দিন কে দিন ভুক্তভোগীকে বুলি করছেন।’

ট্রলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের লাইফ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যে পরিমাণ বুলি আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না।’

/জেএইচ/