তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সাবলীল অভিনয় ও আবেদনময়ী লুকে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে বিভিন্ন ইস্যুতে মাঝে মধ্যেই বিতর্কের মুখে পড়েন তিনি। এবার ছোটপর্দার পরিচিত মুখ সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে তিশার বিরুদ্ধে। সামিয়া দাবি করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।
ফেসবুক লাইভে নিজের রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে ঘটনার বর্ণনা দেন অথৈ। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারলো? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।’
লাইভে সামিয়া অভিযোগ করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তার ভাষায়, ‘তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। প্রথম দৃশ্য শুরু হতেই তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি দেখে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ভাই ও পরিচালক রিংকু ভাই অবাক হয়ে জানতে চান কেন আমাকে এভাবে মারা হলো।’
পুরানো শত্রুতার ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে কাজ করতাম, তখন তিশা আপু আমাকে হুমকি দিয়ে বলতেন যেন ফারহানের সঙ্গে কাজ না করি। তিনি বলতেন, ‘ফারহান আমার জামাই হয়’। শুধু আমাকে নয়, কেয়া পায়েলসহ অনেককেই তিনি এমন হুমকি দিয়েছেন। সম্ভবত সেই ক্ষোভ থেকেই তিনি এমনটা করেছেন।’
অথৈ আরও জানান, চিত্রনাট্য অনুযায়ী তিশাকে একটি চড় মারার দৃশ্য ছিল। কারিগরিভাবে আলতো করে থাপ্পড় দিলেও, প্রতিউত্তরে তিশা তাকে প্রচণ্ড জোরে আঘাত করেন। এতে অথৈর চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হয়।
তানজিন তিশার মানসিক অবস্থা ও শুটিং সেটে তার অস্বাভাবিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। অথৈ বলেন, ‘তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। কেন এমন করলেন জানি না। তিনি কি কিছু খেয়েছিলেন? গতকালও ৪০-৫০ মিনিট বাথরুমে ছিলেন। তার গা থেকে দুর্গন্ধ আসছিল এবং তিনি পাগলের মতো আচরণ করছিলেন। তিনি নেশা করেন কি না, আমি জানি না।’