ওটিটিতে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’

ওটিটিতে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’
সিজেডএন ডেস্ক

ঘরে বসেই দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের মেগা তারকা শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপ-এ সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
‘রকস্টার’ সিনেমাটি এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে মুক্তি দেবে চরকি। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।
বিষয়টি নিশ্চিত করে পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতোমধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে–নির্মাতা হিসেবে এটাও আমার চাওয়া।’
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত এই সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের ভিন্নধর্মী লুক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একজন সংগীতশিল্পীর চরিত্রে তার উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির বিভিন্ন দৃশ্য, শাকিব খানের অভিনয় এবং আগুন ও আসলামের বন্ধুত্বের গল্প দর্শকদের প্রশংসা কুড়ায়।
সিনেমায় মীরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়া, সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর ভূমিকায় পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের বন্ধু ও সহকারী আসলামের চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।
চলচ্চিত্রটির গল্প ও নির্মাণশৈলী প্রসঙ্গে পরিচালক আজমান রুশো জানান, ‘বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতজীবনের স্মৃতির মিশেলে তিনি গল্পটি তৈরি করেছেন। সিনেমায় শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার লুকে নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এক চরিত্রে দেখা গেছে। এই চরিত্রের জন্য শাকিব খান নিজের ওজনও কমিয়েছিলেন।’

রকস্টারে শাকিবের লুকে নেট দুনিয়ায় তোলপাড়