শিরোনাম

স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার বর্ণিতা

সিটিজেন ডেস্ক
স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার বর্ণিতা
লাক্স সুপারস্টার বিদুষী বর্ণিতা

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। সামাজিক মাধ্যমে তার দেওয়া এক পোস্ট ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক পেজে বর্ণিতা একটি ব্যতিক্রমী ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে ঘুমিয়ে আছেন তিনি। বুকের কাছে পরম মমতায় জড়িয়ে রেখেছেন জেতা ট্রফিটি।

ছবির ক্যাপশনে বর্ণিতা লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’

bigStoryContent

এই পোস্টে ভক্তরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন। অনেকেই তার সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই শেষে চূড়ান্ত পর্বে উঠে আসেন পাঁচ প্রতিযোগী। বিচারকদের রায়ে সেরার মুকুট জিতে দেশের নতুন গ্ল্যামার কন্যা হিসেবে যাত্রা শুরু করলেন বর্ণিতা।

/এসএ/