দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড় পর্দায় ‘আইস এজ’

বিনোদন ডেস্ক

অ্যানিমেশনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক দশক পর রুপালি পর্দায় ফিরছে জনপ্রিয় প্রাগৈতিহাসিক চরিত্র ম্যানি, সিড ও ডিয়েগো। হলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি আনুষ্ঠানিকভাবে এ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ পর্ব নির্মাণের ঘোষণা দিয়েছে। এ খবরটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি করেছে।
নতুন এ সিনেমার নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’। তবে এবার আর চেনা বরফঢাকা দুনিয়ায় নয়, দর্শকদের সম্পূর্ণ ভিন্ন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি করবেন নির্মাতারা। প্রাথমিক আভাস অনুযায়ী, এবারের গল্পে থাকবে আগ্নেয়গিরির উত্তাপ, ফুটন্ত লাভা আর নাটকীয়ভাবে বদলে যাওয়া এক প্রাগৈতিহাসিক ভূখণ্ড। এটি ফ্র্যাঞ্চাইজিটির আগের সিনেমাগুলোর চেয়ে একেবারেই আলাদা হবে। প্রিয় চরিত্রগুলোর এই নতুন ও ভিন্নধর্মী অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন বইছে আলোচনার ঝড়।
ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ভক্তদের জন্য বাড়তি আনন্দের খবর হলো, মূল চরিত্রগুলোর কণ্ঠ দিতে আবারও ফিরছেন আগের জনপ্রিয় তারকারা। ম্যানির কণ্ঠে রে রোমানো, সিডের চরিত্রে জন লেগুইজামো এবং ডিয়েগোর কণ্ঠে থাকছেন ডেনিস লিয়ারি। এ ছাড়া বাক চরিত্রের জন্য সাইমন পেগ এবং এলির কণ্ঠে কুইন লাতিফাকেই শুনতে পাবেন দর্শকরা।

জনপ্রিয় চীনা অভিনেতা জিন জে’র অকাল প্রয়াণ 