বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
নিজস্ব প্রতিবেদক

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে স্বজনদের উপস্থিতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।
ছবিতে দেখা গেছে, লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে ইসরাত পায়েল লিখেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সাথে আমার বিয়ে হয়েছে।
তিনি লিখেন, এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।
পোস্টের মন্তব্য ঘরে ইসরাত পায়েল লিখেন, বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।
জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার একাধিক ব্যবসা রয়েছে।
২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন ইসরাত পায়েলে। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন তিনি।
পরবর্তীতে অনুষ্ঠান উপস্থাপনা, বড় পরিসরের স্টেজ শো, মডেলিং এবং উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন ইসরাত পায়েল।

জলে নয়, ডুবে আছি মুহূর্তের গভীরে: পূজা চেরী